‘দুর্যোগ মোকাবিলায় নতুন কর্মকৌশল প্রণয়নের সময় এসেছে’

আপলোড তারিখঃ 2020-03-11 ইং
‘দুর্যোগ মোকাবিলায় নতুন কর্মকৌশল প্রণয়নের সময় এসেছে’ ছবির ক্যাপশন:
নানা কর্মসূচির মধ্যদিয়ে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে দুর্যোগ প্রস্তুতি দিবস পালন সমীকরণ প্রতিবেদন: র‌্যালি, আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘দুর্যোগ ঝুঁকিহ্রাস পূর্ব প্রস্তুতি, টেকসই উন্নয়নে আনবে গতি’। চুয়াডাঙ্গা: ‘দুর্যোগ ঝুঁকিহ্রাস পূর্ব প্রস্তুতি, টেকসই উন্নয়নে আনবে গতি’ এ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের অফিসার্স ক্লাবে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খান। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুস সালাম, জেলা ত্রাণ কর্মকর্তা খায়রুল আলম, জেলা রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য সহিদুল ইসলাম সাহান প্রমুখ। সভায় বক্তারা বলেন, ‘দুর্যোগ প্রশমন একটি সমন্বিত ধারণা। উদ্ধার, ত্রাণ, পুনর্বাসন ইত্যাদির সমন্বয়ই হলো দুর্যোগ প্রশমন। যে উদ্দেশ্যকে কেন্দ্র করে দুই যুগ ধরে বিশ্বব্যাপী এই দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়ে আসছে। তার কতটুকু অর্জন হয়েছে তা মূল্যায়ন করে নতুন কর্মকৌশল প্রণয়নের সময় এসেছে। কারণ অধুনা বিশ্বে ঘটে যাওয়া সব ভয়াবহ দুর্যোগ ও এর ক্ষয়ক্ষতির মাত্রা দেখে এটা প্রমাণিত, দুর্যোগের তার প্রশমনে প্রত্যাশিত স্তর পর্যন্ত এখনো আমরা পৌঁছাতে পারিনি। তবে সতর্কতা অবলম্বন করলে সামনের দিনগুলোতে দুর্যোগের ক্ষয়ক্ষতি আরো কমে আসবে।’ বক্তারা আরও বলেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব আজ বিশ্বব্যাপী পরিলক্ষিত হচ্ছে। জলবায়ু পরিবর্তনের পাশাপাশি ভৌগোলিক কারণেও বাংলাদেশ পৃথিবীর অন্যতম দুর্যোগপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত। সরকার ২০০৯ সাল থেকে দুর্যোগের ক্ষয়ক্ষতি হ্রাসে দুর্যোগ প্রস্তুতি কর্মসূচির ওপর গুরুত্বারোপ করেছে। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য ২০১৫-৩০ এর দুর্যোগ সম্পর্কিত ধাপগুলো বাস্তবায়নে বর্তমান সরকার অঙ্গীকারাবদ্ধ। দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা এবং মাঠপর্যায়ে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বন্যা, ঘূর্ণিঝড়সহ অন্যান্য দুর্যোগ মোকাবিলা বিষয়ে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সরকারি-বেসরকারি সংস্থাসহ সবার সম্মিলিত প্রচেষ্টায় আগামীতেও যেকোনো দুর্যোগ মোকাবিলা ও এর ঝুঁকি কমাতে আমরা সক্ষম হব।’ আলমডাঙ্গা: ``আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলা চত্বর থেকে একটি র‌্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্প কর্মকর্তা এনামুল হক। প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি। বিশেষ অতিথি ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রশিদ, উপসহকারী প্রকৌশলী নজরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. শরিয়ত উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল বারি, বিআরডিবি কর্মকর্তা শায়লা সারমিন, মহিলাবিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত, তথ্য কর্মকর্তা স্নিগ্ধা দাস, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হামিদুল ইসলাম। উপজেলা খাদ্য পরিদর্শক রাকিবুল ইসলামের উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন খাদ্য কর্মকর্তা মোফাখখারুল ইসলাম, স্টেশন অফিসার মখলেসুর রহমান, হাফেজ ওমর ফারুক, শিক্ষক সামসুন্নাহার, মলিনা পারভীন, মনিরুজ্জামান, নাজমুল হাসান, জামাল উদ্দান, শহিদুল ইসলাম, ফয়জুল হক প্রমুখ। সভা শেষে জনকল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ে দুর্যোগ প্রস্তুতি মহড়া অনুষ্টিত হয়। মেহেরপুর: ``মেহেরপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে একটি র‌্যালি বের করা হয়। জেলা প্রশাসক মো. আতাউল গনির নেতৃত্বে র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এসে শেষ হয়। র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. আতাউল গনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌফিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার মিথিলা দাস, মিনহাজুল ইসলাম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা কাজী লিয়াকত হোসেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিদর্শক শরিফুল ইসলাম প্রমুখ। মহেশপুর: ঝিনাইদহের মহেশপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মহেশপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেরুননেছা, ইউপি চেয়ারম্যান শফিদুল ইসলাম, বিশিষ্ট শিক্ষাবিদ এ টি এম খাইরুল আনাম প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)