ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহে অনূর্ধ্ব-১৪ বালিকাদের মাসব্যাপী হ্যান্ডবল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গত ৫ ফ্রেব্রুয়ারি থেকে শুরু হওয়া মাসব্যাপী এ হ্যান্ডবল প্রশিক্ষণ ৫ মার্চ শেষ হয়। তিতুদহ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ হ্যান্ডবল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ৩০ জন বালিকা এ প্রশিক্ষণে অংশগ্রহণ করে। প্রশিক্ষণ শেষে গতকাল বুধবার বিকেলে আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণার্থীদের মধ্যে গেঞ্জি ও সনদ বিতরণ করা হয়। তিতুদহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমানের সভাপতিত্বে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিতুদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আকতার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান টিপু ও তিতুদহ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সাজ্জাদুর রহমান ঝণ্টু। প্রশিক্ষণ পরিচালনা করেন তিতুদহ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শারীরিক শিক্ষক মো. সোহেল রানা। এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া কর্মকর্তা আমানুল্লাহ আহমেদ।
