ছবির ক্যাপশন:
বিশ্ব নাট্য দিবস উদ্যাপন উপলক্ষে চুয়াডাঙ্গায় প্রস্তুতি সভা
সমীকরণ প্রতিবেদক:
বিশ্ব নাট্য দিবস উদ্যাপন উপলক্ষে চুয়াডাঙ্গায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা সাতটায় চুয়াডাঙ্গা অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সংলাপ সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি নজীর আহমেদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উদীচীর সাধারণ সম্পাদক হাবীবি জহির রায়হান, অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের সভাপতি বজলুর রহমান, সহসভাপতি কাজল মাহমুদ, অনির্বাণ সাংস্কৃতিক সংগঠনের সহসাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান মুকুল, দপ্তর সম্পাদক মিরাজ উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাজ্জাদ হোসেন, অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের অর্থ সম্পাদক মো. মনিরুজ্জামান মানিক, যুগ্ম সম্পাদক মামুন মিয়া মাসুদ এবং নৃত্য ও সংগীতবিষয়ক সম্পাদক হিরন অর রশিদ শান্ত। আলোচনা সভা পরিচালনা করেন অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের নাট্য সম্পাদক মো. সেলিমুল হাবিব সেলিম।
প্রস্তুতি সভায় আগামী ২৭ মার্চ বিশ্ব নাট্য দিবস উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে ২৭ মার্চ বিকেল সাড়ে চারটায় সমবেত জাতীয় সংগীত পরিবেশন, বিকেল পাঁচটায় বর্ণাঢ্য র্যালি, সাড়ে পাঁচটায় আলোচনা সভা ও সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে নাটক পরিবেশিত হবে। অরিন্দম সাংস্কৃতিক সংগঠন, অনির্বাণ সাংস্কৃতিক সংগঠন, সংলাপ সাংস্কৃতিক গোষ্ঠী ও উদীচী যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করবে।