‘সময়ের সঙ্গে পাল্লা দিয়ে নারীরাও ক্ষমতার প্রমাণ দিচ্ছেন’

আপলোড তারিখঃ 2020-03-09 ইং
‘সময়ের সঙ্গে পাল্লা দিয়ে নারীরাও ক্ষমতার প্রমাণ দিচ্ছেন’ ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহসহ সারা দেশে আন্তর্জাতিক নারী দিবস পালন সমীকরণ প্রতিবেদন: ‘প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার’ এ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহসহ সারা দেশে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার পৃথক আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা: ‘প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার’ এ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা একটায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরা পারভীনের সভাপতিত্বে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন। তিনি বলেন, এক সময় নারীদের অবহেলার চোখে দেখা হত। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে নারীরাও তাঁদের ক্ষমতার প্রমাণ দিয়েছেন। বর্তমানে নারী ও পুরুষ সমান অধিকার ভোগ করছেন। কর্মক্ষেত্রেও নারীরা বিশেষ অবদান রাখছেন। নারীর ক্ষমতায়ন শুরু হয়েছে অনেক বছর আগে থেকে, ক্ষমতায়ন সম্পর্কে নারীরা আগে অজ্ঞ থাকলেও এখন নারীরা অনেক সচেতন। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, জেলা শিক্ষা কর্মকর্তা নিখিল রঞ্জন চক্রবর্তী, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান নাবিলা রুকসানা ছন্দা, জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আব্দুল আওয়াল প্রমুখ। আলমডাঙ্গা: `` আলমডাঙ্গায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লিটন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসেন। সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সালমুন আহম্মেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কৃষিবিদ গোলাম সরোয়ার, প্রেসক্লাবের সম্পাদক হামিদুল ইসলাম, বিআরডিবি কর্মকর্তা সায়লা শারমিন। কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামিম রেজার পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য দেন মহিলাবিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত। এ ছাড়াও উপস্থিত ছিলেন আরিফা জাহান, শরিফা খাতুন, ডালিয়া রহমান, ফরিদা খাতুন, সংগীত শিক্ষক সানজিদা খাতুন, নিলুফার ইয়াসমিন মেম্বার, রাশিদা খাতুন মেম্বার প্রমুখ। আন্দুলবাড়ীয়া: রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ) সোশ্যাল অ্যাডভোকেসি নলেজ ডিসেমিনেশন ইউনিটের উদ্যোগে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় ও আরআরএফ-এর বাস্তবায়নে ‘প্রজন্ম হোক সমতার- সকল নারীর অধিকার’ শ্লোগানে আন্দুলবাড়ীয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তারের সভাপতিত্বে বক্তব্য দেন সমাজ উন্নয়ন কর্মকর্তা আরিফ হোসেন, উদ্যোগ ও উন্নয়ন কর্মকর্তা সুমন আহমেদ, শিক্ষা সুপার ভাইজার বাপ্পী রায়, স্বাস্থ্য কর্মকর্তা নুরাইয়া কুলসুম সুমী, হাদিসা খাতুন ও ম্যানেজার আল-আমিন। এ সময় উপস্থিত ছিলেন আরআরএফের সব কর্মকর্তা-কর্মচারীরা। মেহেরপুর: `` ‘প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার’ এ স্লোগানে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মেহেরপুরে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। মেহেরপুর জেলা প্রশাসন, জেলা মহিলাবিষয়ক অধিদপ্তর এবং জাতীয় মহিলা সংস্থার আয়োজনে গতকাল রোববার সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুর রহমানের নেতৃত্বে র‌্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমির সামনে গিয়ে শেষ হয়। র‌্যালিতে অন্যদের মধ্যে জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উপপরিচালক এ কে এম শফিউল আজম, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হীরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারীরা অংশগ্রহণ করেন। র‌্যালি শেষে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উপপরিচালক এ কে এম শফিউল আযমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার মিথিলা দাস, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হীরা, পুলিশ পরিদর্শক মোবারক হোসেন, এলজিইডি নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লতিফুন্নেছা লতা ও পলাশীপাড়া সমাজকল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন মেহেরপুর প্রেসক্লাবরে সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আলম ও পুনর্ভবা মহিলা সংস্থার লিনা প্রমুখ। পরে সেখানে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিকে, ‘প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার’ এ স্লোগানে মেহেরপুর পৌরসভার আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টার পৌরসভা থেকে একটি র‌্যালি বের হয়। পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনের নেতৃত্বে র‌্যালিটি বাদ্যের তালে তালে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। র‌্যালিতে অন্যদের মধ্যে কাউন্সিলর আল মামুন, নুরুল আশরাফ রাজীব, সচিব তফিকুল আলমসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। র‌্যালি শেষে মেহেরপুর পৌরসভা প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন কাউন্সিলর আল মামুন, নুরুল আশরাফ রাজীব, আব্দুল্লাহেল বাপ্পি, সচিব তফিকুল আলম প্রমুখ। মুজিবনগর: `` মুজিবনগরে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনীর নেতৃত্বে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা তানিয়া খন্দকারসহ নারীরা র‌্যালিতে অংশ নেন। পরে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা তাজুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঝিনাইদহ: ‘প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার’ এ স্লোগানে ঝিনাইদহে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের আয়োজনে গতকাল রোববার সকালে কালেক্টরেট চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক সরোজ কুমার নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খালেদা খানম বক্তব্য দেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আরিফ-উজ-জামান, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আরতী দত্ত ও জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নিলুফার রহমান উপস্থিত ছিলেন। বক্তারা, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও নারীর ক্ষমতায়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)