ঝিনাইদহে ২ মাদক ব্যবসায়ীর কারাদন্ড

আপলোড তারিখঃ 2017-02-21 ইং
ঝিনাইদহে ২ মাদক ব্যবসায়ীর কারাদন্ড ছবির ক্যাপশন:

`Jhenidah-mobile-court-Photo`

ঝিনাইদহে ২ মাদক ব্যবসায়ীর কারাদন্ড ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলার মিয়াকুন্ডু গ্রামে অভিযান চালিয়ে আব্দুল মজিদ (৫২) ও আছাদুজ্জামান শেখ (৪৬) নামের দুই মাদক ব্যবসায়ীকে ৮ মাস করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকালে সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উসমান গনি এ দন্ডাদেশ প্রদাণ করেন। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর এর পরিদর্শক রাসেল আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে সদর উপজেলার মিয়াকুন্ডু গ্রামে মাদক ব্যবসায়ীরা মাদক ক্রয়-বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট উসমান গনির নেতৃত্বে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযান কালে আব্দুল মজিদকে ৫০ গ্রাম ও আছাদুজ্জামান শেখকে ১’শ গ্রাম গাজাসহ আটক করে। পরে আদালতে বসিয়ে তাদের ৮ মাস করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। দন্ডপ্রাপ্ত আব্দুল মজিদ ওই গ্রামের মৃত আতর আলী মন্ডলের ছেলে এবং আছাদুজ্জামান শেখ মৃত লোকমান শেখের ছেলে। ভ্রাম্যমাণ আদালতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর এর এএসআই শেখ আব্বাস উদ্দিন আহমেদ, সিপাই জিএম শহিদুল ইসলাম, আব্দুল আজিজ খান, সাইদুল হকসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)