ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা অফিসার্স ক্লাবের উদ্যোগে থানার বিদায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমানকে বিদায় ও নবাগত ওসি আলমগীর কবিরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল বিকেল ৫টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লিটন আলীর সভাপতিত্বে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রদান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসেন। প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফির উপস্থাপনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সালমুন আহম্মেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, প্রেসক্লাবের সম্পাদক হামিদুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা শামসুজ্জোহা, প্রকল্প কর্মকর্তা এনামুল হক, সমবায় কর্মকর্তা নাজির আহম্মদ, বিআরডিবি কর্মকর্তা সায়লা শারমিন, মহিলাবিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত। অনুষ্ঠানে নতুন ওসি আলমগীর কবিরকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানানো হয় এবং বিদায়ি ওসি সৈয়দ আশিকুর রহমানকে অফিসার্স ক্লাবের পক্ষে নানা উপহার তুলে দেন অতিথিরা।
