তরুণরা পাবে আউটসোর্সিং বিষয়ে বিনা মূল্যে প্রশিক্ষণ

আপলোড তারিখঃ 2020-03-09 ইং
তরুণরা পাবে আউটসোর্সিং বিষয়ে বিনা মূল্যে প্রশিক্ষণ ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমমেন্ট প্রকল্পের অবহিতকরণ সভা নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় আইসিটি বিভাগের ‘লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট’ প্রকল্পের আওতায় প্রশিক্ষণবিষয়ক এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনিরা পারভীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম, চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খালেকুজ্জামান, পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু ও চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শামিম কবির। সভায় চুয়াডাঙ্গা জেলার তরুণদের আউটসোর্সিং শিক্ষার মাধ্যমে বেকারত্ব দূরীকরণের ওপর বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়। সভায় জানানো হয়, সরকারের আইসিটি বিভাগের ‘লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট’ প্রকল্পের আওতায় বিনা মূল্যে কর্মসংস্থানের সুযোগসহ প্রতিদিন ৪ ঘণ্টা করে ৫০ দিনব্যাপী ২ শ ঘণ্টা এই প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণার্থীদের ন্যূনতম এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই প্রশিক্ষণে গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন ও ডেভলপমেন্ট এবং ডিজিটাল মার্কেটিং বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য যঃঃঢ়://ষবফঢ়.রপঃফ.মড়া.নফ সাইটে যেতে হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)