মুজিবনগরের মহাজনপুরে দোকানিকে হত্যা

আপলোড তারিখঃ 2020-03-08 ইং
মুজিবনগরের মহাজনপুরে দোকানিকে হত্যা ছবির ক্যাপশন:
মুজিবনগর অফিস: মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামে সুবল চন্দ্র (৬০) নামের এক সারের ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাত ৯টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সুবল চন্দ্র মহাজনপুর গ্রামের বুদুকুরির ছেলে। জানা গেছে, সুবল চন্দ্র মহাজনপুর বাজারের ওপর নিজ দোতলা বাড়ির নিচ তলায় সারের গোডাউনসহ দোকান পরিচালনা করে আসছিলেন। তাঁর ৬ মেয়ে। মেয়েদের বিয়ে হয়ে যাওয়ায় তিনি ও তাঁর স্ত্রী ওই বড়ির দোতালায় বসবাস করতেন। প্রতিদিনের ন্যায় গতকালও তিনি নিজ সারের দোকানেই ছিলেন। আনুমানিক রাত ৯টার দিকে সুবল চন্দ্রের স্ত্রী তাঁকে রাতের খাবার খাওয়ার জন্য ডাকতে বাড়ির নিচে নামেন। এ সময় তিনি দেখেন, সুবল চন্দ্রের হাত-পা বাঁধা, মুখ ও বুকের ওপর দুটি সারের বস্তা এবং পায়ের ওপর গ্যাসের একটি সিলিন্ডার চাপা দেওয়া। এ সময় স্ত্রীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করেন। এরপর খবর পেয়ে কমরপুর ফাঁড়ি ও মুজিবনগর থানার পুলিশ ঘটনা স্থলে আসে এবং লাশ উদ্ধার করে পুলিশি হেফাজতে নেয়। এ বিষয়ে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাশেম জানান, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং লাশ উদ্ধার করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পুলিশ কয়েকটি মোটিভ নিয়ে তদন্ত করছে। লাশের ময়নাতদন্ত করা হবে। বর্তমানে লাশ পুলিশের হেফাজতে রয়েছে। ময়নাতদন্তের পর হত্যার সঠিক কারণ জানা যাবে।’ যত দ্রুত সম্ভব তদন্তের মাধ্যমে হত্যার কারণ ও দোষীদের আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি। মেহেরপুরের পুলিশ সুপার এস এম মুরাদ আলী ও অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)