দামুড়হুদায় গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, সামসুল জখম

আপলোড তারিখঃ 2020-03-08 ইং
দামুড়হুদায় গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, সামসুল জখম ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা স্টেডিয়াম পাড়ায় জিবলে গাছ কাটাকে কেন্দ্র করে সামসুল আলম (৪৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। সামসুল আলম দামুড়হুদা স্টেডিয়ামপাড়ার জালাল গাইনের ছেলে। জানা গেছে, গতকাল শনিবার বেলা আড়াইটার দিকে দামুড়হুদা শেখ রাসেল মিনি স্টেডিয়াম পাড়ার সামসুল আলম একই গ্রামের দশমীপাড়ার মৃত আরজুল্লাহর ছেলে উমবত আলীকে (৬৫) জিবলে গাছ কাটতে বারণ করায় তাঁদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উমবত আলী তাঁর হাতে থাকা হাসুয়া দিয়ে সামসুল আলমকে কোপ মারেন। এ সময় শামসুল আলম জখম হন। পরে তাঁকে জখম অবস্থায় পরিবারের সদস্যরা দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. মাহাবুবে খোদা তাঁর হতে সাতটি সেলাই দেন। বাড়ি ফিরে সামসুল আলম উমবত আলীকে আসামি করে দামুড়হুদা মডেল থানায় একটি এজহার দাখিল করেছেন বলে তিনি জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)