চুয়াডাঙ্গায় চুরি হওয়া সাইকেলসহ জাহাঙ্গীর আটক

আপলোড তারিখঃ 2020-03-08 ইং
চুয়াডাঙ্গায় চুরি হওয়া সাইকেলসহ জাহাঙ্গীর আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল থেকে চুরি যাওয়া সাইকেল উদ্ধারসহ চুরির সঙ্গে জড়িত জাহাঙ্গীর আলম নামের এক চোরকে আটক করেছে সদর থানার পুলিশ। গতকাল শনিবার বিকেল ৪টার দিকে ওই সাইকেল চোরকে সদর হাসপাতালের পাশের ডিজিটাল মোড়ে ঘুরাঘুরি করতে দেখে তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করে চুরি যাওয়া সাইকেলের মালিকসহ স্থানীয় লোকজন। গ্রেপ্তার চোর জাহাঙ্গীর আলম (৩৮) আলমডাঙ্গা উপজেলার ডাউকি বেলগাছি গ্রামের নিয়াত আলীর ছেলে। জানা যায়, গত বুধবার দুপুর একটার দিকে সদর উপজেলার মাখালডাঙ্গা গ্রামের ইবাদত আলীর ছেলে হৃদয় হোসেন নামের কালেক্টরেট স্কুলের ৯ম শ্রেণির এক ছাত্রের একটি সাইকেল চুরি হয়ে যায়। পরে সাইকেল চুরির ঘটনা স্কুলের প্রধান শিক্ষককে জানানো হলে সিসিটিভির মাধ্যমে ওই চোরের ছবি দেখতে পায় স্কুল কর্তৃপক্ষ। পরে চুরি হওয়া সাইকেলটি বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির একপর্যায়ে গতকাল বিকেল ৪টার দিকে সদর হাসপাতাল এলাকার ডিজিটাল মোড়ে ওই চোরকে দেখতে পেয়ে তাঁকে আটক করে সাইকেলের মালিক ও স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিয়ে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এ ঘটনার পর পুলিশি জিজ্ঞাসাবাদের তথ্যানুসারে আলমডাঙ্গা থেকে চুরি যাওয়া সাইকেলটি উদ্ধার করা হয়। চোর আটকের বিষয়ে সদর ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ওহিদুল ইসলাম বলেন, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইকেল চুরির কথা স্বীকার করাসহ চোর জাহাঙ্গীর জানান, আলমডাঙ্গায় এক ব্যক্তির কাছে ১৬০০ টাকায় চোরাই সাইকেলটি বিক্রি করেন তিনি। পরে আলমডাঙ্গা থেকে ওই সাইকেলটি উদ্ধার করে পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)