মেহেরপুরে গৃহবধূ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

আপলোড তারিখঃ 2020-03-08 ইং
মেহেরপুরে গৃহবধূ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার সোনাপুর গ্রামে গৃহবধূ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে গ্রামবাসী। গতকাল শনিবার দুপুরের দিকে মেহেরপুর পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এ মানববন্ধন করে এলাকাবাসী। মানববন্ধনে নিহত গৃহবধূ আয়েশার ভাই বিশারত বলেন, ‘আমার বোনের স্বামী বাপ্পারাজ ও তার পরিবারের লোকজন বিভিন্ন সময় আমার বোনের ওপর নির্যাতন করত। ঘটনার চার দিন আগেও আয়েশাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়। ঘটনার দিন আয়েশাকে ঘরে আটকিয়ে রেখে আয়েশাকে পাওয়া যাচ্ছে না বলে মিথ্যা প্রচারণা চালায় আয়েশার স্বামীর পরিবারের লোকজন।’ আয়েশার স্বামী বাপ্পারাজ আয়েশাকে শ্বাসরোধে হত্যা করে বাঁশ বাগানে ঝুলিয়ে রেখেছেন বলে অভিযোগ করেন কিনি। সোনাপুর গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচিতে আয়েশার হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা। উল্লেখ্য, গত শুক্রবার সকালে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের গোরস্থানের অদূরে একটি বাঁশবাগান থেকে আয়েশা খাতুন (২৭) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে স্থানীয় পিরোজপুর পুলিশ ক্যাম্প। গৃহবধূ আয়েশা সোনাপুর গ্রামের বাপ্পারাজ আলীর স্ত্রী। আয়েশা গত বৃহস্পতিবার সন্ধ্যারাতে বাড়ি থেকে নিখোঁজ হন। পরের দিন শুক্রবার সকাল ১০টার দিকে বাড়ির অদূরে একটি বাঁশের সঙ্গে গলায় ওড়না পেঁচানো আয়েশার ঝুলন্ত মরদেহ উদ্ধার পুলিশ। মরদেহ উদ্ধারের পর স্বামী বাপ্পারাজ আলী পলাতক রয়েছেন। এদিকে আয়েশা খাতুনের বাবার পরিবারের পক্ষ থেকে বাপ্পারাজের নামে মেহেরপুর সদর থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)