দায়িত্ব নিয়ে প্রত্যেক ইউনিট লিডারকে কাজ করতে হবে

আপলোড তারিখঃ 2020-03-08 ইং
দায়িত্ব নিয়ে প্রত্যেক ইউনিট লিডারকে কাজ করতে হবে ছবির ক্যাপশন:
মুজিববর্ষ ৪র্থ জেলা রোভার মুট মহাতাবু জলসায় ডিসি নজরুল ইসলাম সরকার নিজস্ব প্রতিবেদক: মুজিববর্ষ ৪র্থ চুয়াডাঙ্গা জেলা রোভার মুট-২০২০ এর সমাপনী ও মহাতাঁবু জলসা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা সাতটায় চুয়াডাঙ্গা সরকারি কলেজের মাঠে বাংলাদেশ স্কাউটস চুয়াডাঙ্গা জেলা রোভার এ জলসার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘আমাদের দেশ হলো মা, এই দেশ রক্ষার দায়িত্ব সবার। আদর্শ সুশৃঙ্খলভাবে স্কাউটসদেরকে আরও অগ্রণী ভূমিকা রাখতে হবে। স্কাউটসরা সততা ও সহযোগী মনোভাব নিয়ে কাজ করলে সমাজে অপরাধ দমন করা সম্ভব। দায়িত্ব নিয়ে প্রত্যেক ইউনিট লিডারকে কাজ করতে হবে। সে কারণে তোমাদের এ দেশের ইতিহাস সম্পর্কে জানতে হবে। যেকোনো মানুষের বিপদাপদে তাদের পাশে দাঁড়াতে হবে। তোমরা বিশ্বের যেকোনো দেশে যেখানে যাবে সেখানে তোমাদের ট্রেনিংকে কাজে লাগাতে হবে। আমরা সবাই চাই, আমাদের ছেলেরা মাথা উঁচু করে সবস্থান থেকে জয়ী হয়ে আসবে।’ ``মহাতাঁবু জলসায় বিশেষ অতিথি হিসেবে থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কামরুজ্জামান ও চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মুট আহ্বায়ক আবু নাসের এবং মুট সচিব ও জেলা রোভারের সম্পাদক চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহকারী অধ্যাপক জাহিদুল হাসান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনিরা পারভীন, চুয়াডাঙ্গা সরকারি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক সহযোগী অধ্যাপক সফিকুল ইসলাম, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. আব্দুল আজিজ, পৌর কলেজের সাবেক অধ্যাপক শেখ সেলিম, প্রথম আলোর চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি শাহ আলম সনি, চুয়াডাঙ্গা কালেক্টরেটের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পপি খাতুন, শিবানী সরকার, আমজাদ হোসেন, সুরাইয়া মমতাজ, হাবিবুর রহমান, মো. ফিরোজ প্রমুখ। চুয়াডাঙ্গা সরকারি কলেজ মাঠে পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত হওয়া এ মুটে চুয়াডাঙ্গা জেলার মোট ২৪ দল অংশ নেয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)