বঙ্গবন্ধু এনপিএল ক্রিকেট লিগে ফাইনালে মুন্সিগঞ্জ রেঞ্জার্স

আপলোড তারিখঃ 2020-03-08 ইং
বঙ্গবন্ধু এনপিএল ক্রিকেট লিগে ফাইনালে মুন্সিগঞ্জ রেঞ্জার্স ছবির ক্যাপশন:
সমীকরণ, প্রতিবেদক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্র্ষিকী উপলক্ষে আয়োজিত বঙ্গবন্ধু এনপিএল ক্রিকেট লিগের দ্বিতীয় সেমিফাইনালে দামুড়ুহুদা প্লাটুনকে মাত্র ১ উইকেট পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছে মুন্সিগঞ্জ রেঞ্জার্স। গতকাল শনিবার বেলা একটায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে টসে জয়লাভ করে দামুড়হুদা প্লাটুন প্রথমে ব্যাটিং করে ১৭৯ রান সংগ্রহ করে। জবাবে মুন্সিগঞ্জ রেঞ্জার্স ৯ উইকেট হারিয়ে কষ্টের জয়ে ফাইনালের টিকিট লাভ করে। জয়ের জন্য শেষ দিকে ২ রানের প্রয়োজন ছিল। হাতে ছিল ২টি উইকেট। ২ রান নিতে গিয়ে রেঞ্জার্সের ৯ম ব্যাটসম্যান আউট হয়ে গেলে শঙ্কার মুখে পড়ে পিণ্টু বাহিনী। তবে শেষ ব্যাটসমান সাফিন বাউন্ডারী হাকিয়ে সব শঙ্কা দূর করে নিজ দলকে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করায়। ফাইনালে উন্নীত হওয়ায় রেঞ্জার্স দলের ত্রাণকর্তা সাবেক ক্রিকেটার সুরেশ কুমার আগরওয়ালা খেলোয়াড়দের ধন্যবাদ জানিয়েছেন। দ্বিতীয় সেমিফাইনালে একাই ম্যান অব দ্য ম্যাচ, বিগ সিক্সার ও হাইয়েস্ট স্কোরারের পুরস্কার লাভ করে মুন্সিগঞ্জ রেঞ্জার্সের সাফিন। হাইয়েস্ট উইকেটারের পুরস্কার লাভ করে দামুড়ুহুদা পাল্টুনের জুয়েল, বেস্ট ফিল্ডারের পুরস্কার পায় বিজয়ী দলের বাশার ও স্প্রিট অব দ্য স্মল ক্রিকেটারের পুরস্কার লাভ করে মাশরাফি এবং লাবিব হাসান সামিউ। দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ শেষে পুরস্কার জয়ীদের হাতে প্রাইজমানি তুলে দেন জাহানারা ফাউন্ডেশনের পরিচালক জাহানারা খাতুন, ক্রীড়া সংগঠক আয়েশা আকতার, জাহাঙ্গীর আলম, নিশাদ হাসান ও আবু রায়হান। সেমিফাইনাল খেলাটি পরিচালনা করেন আজিম হায়দার, ইমরান, রিয়াদ রাইয়ান ও শিহাব সাবরিয়া।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)