আলমডাঙ্গা জামজামি বাজারে দুই মাংস ব্যবসায়ীর ভিন্ন মেয়াদে সাজা

আপলোড তারিখঃ 2020-03-08 ইং
আলমডাঙ্গা জামজামি বাজারে দুই মাংস ব্যবসায়ীর ভিন্ন মেয়াদে সাজা ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা জামজামি বাজরে ভ্রাম্যমাণ আদালতে দুইজন মাংস ব্যবসায়ীর ভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। গতকাল ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলী ওই দুই মাংস ব্যবসায়ীকে এ সাজা প্রদান করেন। জানা গেছে, আলমডাঙ্গা জামজামি গ্রামের আলী মদ্দিনের ছেলে কাশেম আলী (৪৭) ও মৃত কালচান্দ মণ্ডলের ছেলে ঝণ্টু আলী (৪৫) কুষ্টিয়ার উজান গ্রামের পশুহাট থেকে একটি মরা গরু ক্রয় করে মাংস তৈরি করে জামজামি ব্রিজ মোড়ে বিক্রয় করছিলেন। এ সময় কয়েকজন ক্রেতার সন্দেহ হলে তাঁরা জামজামি ফাঁড়ি পুলিশকে খবর দিলে জামজামি ফাঁড়ির ইনচার্জ হাকিম আলী ফোর্সসহ অভিযান চালিয়ে ব্রিজ মোড় থেকে কাশেম ও ঝণ্টুকে মরা গরুর মাংসসহ আটক করে পুলিশ ফাঁড়িতে নিয়ে যান। এ ঘটনায় ফাঁড়ির ইনচার্জ আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলীকে খবর দিলে ঘটনা স্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মরা গরুর মাংস বিক্রয়ের অপরাধে ভোক্তা অধিকার আইনে কাশেম আলীকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এ ছাড়া ঝণ্টু আলীকে ২ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেন তিনি। এ সময় আলমডাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি উপস্থিত ছিলেন। আজ কাশেম আলীকে চুয়াডাঙ্গা জেলহাজতে প্রেরণ করা হবে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জব্দ করা মাংস মাটিতে পুতে ফেলার নির্দেশ দেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)