ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় জাতীয় পাট দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক:
‘সোনালী আঁেশর সোনার দেশ মুজিববর্ষে বাংলাদেশ’ এই স্লোগানে চুয়াডাঙ্গায় জাতীয় পাট দিবস-২০২০ পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘অন্য ফসলের তুলনায় পাট জমির উর্বরতা বৃদ্ধি করে। চুয়াডাঙ্গা অর্থকরী ফসল পানচাষে বেড়া দিয়া, খড়ি, পাটপাতার পানীয় উৎপাদন ও পলিথিনের বিকল্প সোনালী ব্যাগ উৎপাদনের মাধ্যমে পাট খাতে নতুন দিগন্ত উম্মোচিত করেছে। আমরা চুয়াডাঙ্গার খাল খনন করছি পাট জাগে পানির কোনো সমস্যা হবে না। নবগঙ্গায় পানি ছিল না এখন আছে।’ এ সময় তিনি পাটের আবাদ করার জন্য কৃষকদের প্রতি আহবান জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা মার্কেটিং কর্মকর্তা সহিদুল ইসলাম, জীবননগর উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল আলিম, চুয়াডাঙ্গা সদর উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা ফয়সাল আহমেদ, দামুড়হুদা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা রিয়াজুল ইসলাম ও আলমডাঙ্গা উপসহকারী পাটউন্নয়ন কর্মকতা ইসমাইল হোসেন প্রমুখ।
