মুজিবনগর পরিদর্শনে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ

আপলোড তারিখঃ 2020-03-07 ইং
মুজিবনগর পরিদর্শনে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর একটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতিনিধি দল মেহেরপুরের মুজিবনগর পরিদর্শন করেছেন। গতকাল শুক্রবার বিকেলে ভারতের পশ্চিমবঙ্গের আইপিএস আইজিবিএসএফটিআর দক্ষিণ বাংলা লিডার অব ডেলিগেশন এসএইসওয়াই বি খুরানার নেতৃত্বে ভারতের সাত সদস্যবিশিষ্ট দল মুজিবনগর পরিদর্শন করেন। বিজিবি কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল জিয়া সাদাত খান পিএসসি বিএসএফ প্রতিনিধি দলকে স্বাগত জানান। প্রায় এক ঘণ্টার অধিক সময় তাঁরা মুজিবনগরে অবস্থান করেন। বিএসএফ প্রতিনিধি দলে অন্যদের মধ্যে উত্তর বাংলার বিএসএফ আইপিএস আইজি এসএইচ আশিম কুমার সেন, গোহাটি বিএসএফের আইজি পীযুষ মরদিয়া, ডিআইজি নোডাল অফিসার জিতেন্দ্র কুমার বড়ুয়া, দক্ষিণ বাংলা হেডকোয়ার্টারের ডিআইজি এফটিআই গে¬ারিয়া, উত্তরবাংলা হেডকোয়ার্টারের নোডাল অফিসার রাজিভা রঙ্গন শর্মা, স্টাফ অফিসার রবিরঞ্জণ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)