ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নকল কীটনাশক বিক্রি করার অপরাধে এক কীটনাশক বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুনিম লিংকন। নকল কীটনাশক বিক্রেতা হলেন দামুড়হুদা উপজেলার ফুলবাড়ি গ্রামের নজরুল ইসলামের ছেলে শাহীন (২৬)। গতকাল বৃহস্পতিবার বেলা ২টার সময় শাহীনের দোকানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই রায় দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। জানা যায়, শাহীন তাঁর দোকানে নকল কীটনাশক বিক্রি করছেন, এমন সংবাদ পেয়ে দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান তাঁর দোকান তল্লাশি করে নাটিভো নামের নকল কীটনাশক উদ্ধার করেন। পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নকল কীটনাশক বিক্রি করার অপরাধে শাহীনকে দোষী সাব্যস্ত করে কীটনাশক অধ্যাদেশ ১৯৭১-এর ক ধারায় ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। পরে শহীন জরিমানার টাকা পরিশোধ করেন।
