চুয়াডাঙ্গায় অজ্ঞাতনামা বৃদ্ধের মৃত্যু

আপলোড তারিখঃ 2020-03-06 ইং
চুয়াডাঙ্গায় অজ্ঞাতনামা বৃদ্ধের মৃত্যু ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাতনামা এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছী রেলগেট-সংলগ্ন স্থান থেকে গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে দ্রুত চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রাখেন। এর কিছুক্ষণ পর তিনি মারা যান। জানা যায়, গতকাল বিকেলে শেখ কমল নামের এক ব্যক্তি বেলগাছী রেলগেইট-সংলগ্ন এলাকায় গুরুতর অসুস্থ অবস্থায় অজ্ঞাতনামা এক বৃদ্ধকে পড়ে থাকতে দেখে তাঁকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। অজ্ঞাতনামা বৃদ্ধের অবস্থা গুরুত্বর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডে ভর্তি রাখেন। ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় অজ্ঞাতনামা ওই বৃদ্ধের। এ বিষয়ে জানতে চাইলে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ফাতিমা হক বলেন, গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে জরুরি বিভাগে নিয়ে আসেন এক ব্যক্তি। রাগীর লক্ষণ দেখে বোঝা যায়, তিনি হৃদ্রোগে আক্রান্ত। এ সময় তাঁকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রাখা হয়। তবে অবস্থা গুরুতর হওয়ায় কিছুক্ষণ পরই তিনি মারা যান। শেষ খবর পাওয়া পর্যন্ত অজ্ঞাতনামা ওই বৃদ্ধের পরিচয় পাওয়া যায়নি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)