আসছেন শায়খুল হাদিস আল্লামা মামুনুল হক

আপলোড তারিখঃ 2020-03-06 ইং
আসছেন শায়খুল হাদিস আল্লামা মামুনুল হক ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় দুই দিনব্যাপী ইসলামী মহাসম্মেলন শুরু আজ সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গায় আজ থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ইসলামী মহাসম্মেলন। চুয়াডাঙ্গা জেলা উলামা পরিষদের উদ্যোগে টাউন ফুটবল মাঠে ১২তম এ ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে মাহফিল বাস্তবায়নে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার মাগরিবের নামাজের পর মাহফিলের প্রথম রজনী অনুষ্ঠিত হবে। প্রথম দিনে মাহফিলে আলোচনা পেশ করবেন ঢাকা জামিয়া ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসার মুহতামিম ও শায়খুল হাদিস মুফতি আব্দুর রাজ্জাক কাসেমী এবং ঢাকার মাদ্রাসাতুল হুদার পরিচালক মাওলানা আব্দুর রাজ্জাক নদভী। আগামীকাল শনিবার একই মাঠে মাহফিলের ২য় দিনে তাফসির পেশ করবেন জামিয়া ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসার শায়খুল হাদিস আল্লামা মামুনুল হক এবং মিফতাহুল উলুম মাদ্রাসার মুহাদ্দিস মুফতি আব্দুল মজিদ কাসেমী। এ মাহফিলের সার্বিক প্রস্তুতি সম্পর্কে মুফতি মুস্তাফা কামাল কাসেমী জানান, চুয়াডাঙ্গা জেলা ওলামা পরিষদের সদস্যদের নিজস্ব অর্থায়ানে এ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। টাউন ফুটবল মাঠে প্রায় এক লাখ মানুষের ধারণ ক্ষমতার পান্ডেল তৈরি করা হয়েছে। পৌরসভার ভেতরে মহিলাদের জন্য বসার ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন অঞ্চল থেকে আসা মুসল্লিদের গাড়ি রাখার জন্য কালেক্টর স্কুল অ্যান্ড কলেজের ভেতর জায়গা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়াও মাহফিলের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় ৫০ জন নিজস্ব স্বেচ্ছাসেবক ও পুলিশ-প্রশাসনের সদস্যরা থাকবেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)