উদ্বোধন করলেন সাবেক মেয়র টোটন জোয়ার্দ্দার

আপলোড তারিখঃ 2020-03-06 ইং
উদ্বোধন করলেন সাবেক মেয়র টোটন জোয়ার্দ্দার ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার দৌলাতদিয়াড়ে তিন লাখ টাকা ব্যয়ে ড্রেন নির্মাণকাজের সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের দৌলাতদিয়াড় দক্ষিণপাড়ায় তিন লাখ টাকার ব্যয়ে ব্রিক ফাউন্ডেশনের ড্রেন নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় এ ড্রেন নির্মাণকাজের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। নির্মাণকাজ উদ্বোধনকালে জেলা পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য শহিদুল ইসলাম সাহান, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. রোকনুজ্জামান, ইউপি চেয়ারম্যান ইসলাম উদ্দিন, ইউপি মেম্বার হাবলুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী হাজী আবুল কালাম, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি, হাজি শহীদ, আব্দুল মান্নান, আব্দুর রাজ্জাক, আব্দুল কুদ্দুস, আক্কাচ মন্ডল, পরিবহন চালক ইসলাম, ললিত কুমার দাস, যুবলীগের নেতা মো. সুমন, নির্মাণ ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স আসমান কনস্ট্রাকশনের মালিক সিরাজুল ইসলাম আসমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় দোয়া পরিচালনা করেন মাওলানা হারুন অর রশিদ। চুয়াডাঙ্গা জেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অর্থায়নে এ ড্রেন নির্মাণকাজ শুরু হয়েছে এবং আগামী জুন মাসের মধ্যে এ কাজ সম্পন্ন হবে। কাজটি দৌলাতদিয়াড় দক্ষিণপাড়ার মৃত রজব আলী মন্ডলের বাড়ি থেকে মাথাভাঙ্গা নদী পর্যন্ত লম্বায় ২৬২ ফুট, চওড়া ২ দশমিক ১০ ফুট এবং গভীরতা ২ ফুট নির্ধারণ করা হয়েছে। ইটের গাঁথুনী দ্বারা নির্মিত এ ড্রেন নির্মাণের ব্যয় ধরা হয়েছে তিন লাখ টাকা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)