গাংনীতে মুজিববর্ষ ও স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতি সভা

আপলোড তারিখঃ 2020-03-06 ইং
গাংনীতে মুজিববর্ষ ও স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতি সভা ছবির ক্যাপশন:
গাংনী অফিস: মেহেরপুরের গাংনীতে ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ), জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস, ২৬ মার্চ মহান স্বাধীনতাসহ সব জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন, পৌর মেয়র আশরাফুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, জেলা পরিষদ সদস্য মজিরুল ইসলাম, সাহানা ইসলাম শান্তনা, ধানখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আখেরুজ্জামান, কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা, মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহম্মেদ, রায়পুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেঁপু, বামুন্দি ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, গাংনী সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম। সভায় উল্লেখিত দিবসগুলো যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক নূরজাহান বেগম, উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন, জাতীয় পার্টি (জাপা) জেলা সভাপতি সাইফুল ইসলাম সেলিম, জাতীয় পাটি (জেপি) জেলা সভাপতি আব্দুল হালিম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মুনতাজ আলী, গাংনী র‌্যাব ক্যাম্পের প্রতিনিধি মহসিন আলী, গাংনী ইটভাটা মালিক সমিতির সভাপতি এনামুল হক প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)