চুয়াডাঙ্গায় দমকা হওয়ার সঙ্গে বৃষ্টি

আপলোড তারিখঃ 2020-03-05 ইং
চুয়াডাঙ্গায় দমকা হওয়ার সঙ্গে বৃষ্টি ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, দেশের বিভিন্ন স্থানে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা। সেই অনুযায়ী চুয়াডাঙ্গায় বুধবার রাত পৌনে ১০টা থেকে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয়। আবহাওয়া অফিস জানায়, পরবর্তী ৭২ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। খুলনা ও রাজশাহী বিভাগের দু’এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদ মো. আফতাব উদ্দিন জানিয়েছিলেন, রাজশাহীতে কালবৈশাখী ঝড় শুরু হয়েছে এবং তা বর্তমানে পাবনার ওপর দিয়ে বয়ে যাচ্ছে। এটি বুধবার রাতে ঢাকায় আঘাত হানতে পারে। অত্যাধিক তাপের ভারী সঞ্চালনের কারণে বর্ষার আগে কালবৈশাখী ঝড় দেখা দেয় বলে জানান তিনি। আবহাওয়া অধিদপ্তর জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস এবং অন্যত্র তা অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)