ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন:
প্রবীণদের ফিজিওথেরাপির জন্য একটি স্টেটিক সাইকেল ও ব্যায়ামের জন্য একটি বেড প্রদান করেছেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম। গতকাল বুধবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয় থেকে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ, চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান এসপি জাহিদের হাত থেকে ফিজিওথেরাপির এসব সরঞ্জাম গ্রহণ করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কানাই লাল সরকারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
