আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২ হোটেল ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করা করেছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলী অভিযান চালিয়ে জামজামি বজারের ২ হোটেল ব্যবসায়ীকে জরিমানা করেন। জানা গেছে, জামজামির নিপেন শাহার ছেলে দুখু শাহ হোটেল পরিষ্কার-পরিচ্ছন্ন না রাখায় এবং তাঁর হোটেলের মিষ্টির বাক্সে ওজন বেশি থাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভোক্তা অধিকার আইনে তাঁকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া হোটেল ব্যবসায়ী জামজামির জুলমত আলীর ছেলে বিল্লাল হোসেনকে একই আইনে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) রহিমসহ পুলিশ সদস্যরা।
