বখাটের অপহরণের অভিযোগে মিথ্যা মামলা

আপলোড তারিখঃ 2020-03-05 ইং
বখাটের অপহরণের অভিযোগে মিথ্যা মামলা ছবির ক্যাপশন:
জীবননগরে স্কুলছাত্রীকে উত্যক্ত, ইউএনওর কাছে অভিযোগ জীবননগর অফিস: জীবননগর প্রেসক্লাবে হয়রানিমূলক অপহরণ মামলার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন এক বখাটের হাতে উত্ত্যক্তের শিকার স্কুলছাত্রীর পিতা। জীবননগর করতোয়া মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণির ওই স্কুলছাত্রী বখাটের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করে। যার কারণে জীবননগর থানার পুলিশ বখাটে স্কুলছাত্রকে আটক করতে তার বাড়িতে একাধিকবার অভিযান চালায়। পুলিশের হাত থেকে রেহায় পেতে বখাটে দীর্ঘদিন ধরে গা ঢাকা দিয়েছে। গ্রেপ্তার এড়াতে বখাটের মা রহিমা বেগম স্কুলছাত্রীর পরিবারের সদস্যদের নামে আদালতে অপহরণ নাটক সাজিয়ে মামলা দায়ের করেছেন। গতকাল বুধবার জীবননগর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে স্কুলছাত্রীর পিতা মোমিন হোসেন অপহরণ মামলা তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং বখাটের শাস্তির দাবি তুলেছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে স্কুলছাত্রীর পিতা মোমিন হোসেন জানান, তাঁর মেয়ে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের করতোয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। একই স্কুলের ১০ম শ্রেণির ছাত্র বেনীপুর গ্রামের রেজাউল হকের বখাটে ছেলে ইকরামুল হক তাঁর মেয়েকে স্কুলে যাওয়া-আসার সময় উত্ত্যক্ত করে আসছিল। গত ১৯ ফেব্রুয়ারি ওই বখাটে ছাত্র তাঁর মেয়েকে আবারও উত্ত্যক্ত করলে সে সশরীরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিকট অভিযোগ করে। নির্বাহী ম্যাজিস্ট্রেট জীবননগর থানার পুলিশকে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিলে পুলিশ বখাটের বাড়িতে হানা দেয়। এই ঘটনার পর থেকেই বখাটে ইকরামুল পুলিশের ভয়ে গা ঢাকা দেয়। ঘটনাটি নিয়ে চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত বেশ কয়েকটি দৈনিক পত্রিকাগুলোতে একাধিকবার সংবাদ প্রকাশ হয়েছে। এরপর স্কুল কর্তৃপক্ষ ছাত্রীকে উত্ত্যক্ত করায় ওই বখাটে স্কুলছাত্রকে ছাড়পত্র দেয়। এতে ক্ষিপ্ত হয়ে ইকরামুলকে তার পিতা অজ্ঞাত স্থানে রেখে আসেন এবং তার মা পুলিশের হাত থেকে রেহায় পেতে উত্ত্যক্তের শিকার স্কুল ছাত্রীর পিতা মোমিন হোসেন, চাচা আব্দুল জব্বার ও শামীম হোসেনের নামে ২ মার্চ চুয়াডাঙ্গা আমলী আদালতে সি.আর মামলার ৩৬৪ ধারায় একটি হয়রানিমূলক মামলা দায়ের করেন। সংবাদ সম্মেলনে স্কুলছাত্রীর পিতা মোমিন হোসেন ওই হয়রানি মামলার সুষ্ঠু তদন্ত করে বখাটের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)