ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর জেল

আপলোড তারিখঃ 2020-03-05 ইং
 ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর জেল ছবির ক্যাপশন:
প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহে বিপ্লব হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম. রকিবুল হাসান এ দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডিত বিপ্লব হোসেন শহরের সরকারি মহিলা কলেজ পাড়ার জয়নুদ্দিনের ছেলে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আজিজুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন, বিপ্লব হোসেন নিজের বাড়িতে মাদক ক্রয়-বিক্রয় করছেন। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপ্লব হোসেনকে তিন গ্রাম হোরোইনসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)