বঙ্গবন্ধু এনপিএল ক্রিকেট লিগে ফার্স্ট ক্যাপিটাল সুপার কিংস ও আলমডাঙ্গা টাইগার্সের জয়লাভ

আপলোড তারিখঃ 2020-03-05 ইং
বঙ্গবন্ধু এনপিএল ক্রিকেট লিগে ফার্স্ট ক্যাপিটাল সুপার কিংস ও আলমডাঙ্গা টাইগার্সের জয়লাভ ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: বঙ্গবন্ধু এনপিএল ক্রিকেট লিগে ২য় রাউন্ডের গতকালের ২টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উত্তেজনাপূর্ণ প্রথম ম্যাচে ফার্স্ট ক্যাপিটাল সুপার কিংস সুপার ওভারে দামুড়হুদা প্লাটুনকে পরাজিত করেছে। প্রথমে ব্যাটিং করে ফার্স্ট ক্যাপিটাল সুপার কিংস নির্ধারিত ওভারে ১২০ রান সংগ্রহ করে। জবাবে দামুড়হুদা প্লাটুন ৬ উইকেটে ১২০ রান করলে ম্যাচ টাই হয়। সুপার ওভারে ফার্স্ট ক্যাপিটাল সুপার কিংস জয়লাভ করে। প্রথম ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ ও হাইয়েস্ট উইকেট টেকারের পুরস্কার লাভ করে বিজয়ী দলের ক্ষুদে ক্রিকেটার নাঈম এবং বিগ সিক্সের পুরস্কার লাভ করে দামুড়হুদার প্লাটুনের সুজন। দ্বিতীয় ম্যাচে মুন্সিগঞ্জ রেঞ্জার্সকে ২০ রানে হারিয়েছে আলমডাঙ্গা টাইগার্স। আলমডাঙ্গা টাইগার্স দলের সাব্বির রহমান ম্যান অব দ্য ম্যাচ, হাইয়েস্ট স্কোরার ও বিগ সিক্সের পুরস্কার লাভ করে এবং একই দলের হুমায়ূন হাইয়েস্ট উইকেট টেকারের পুরস্কার লাভ করে। ম্যাচ শেষে পুরস্কার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের কার্যনির্বাহী সদস্য আসাবুল হক আসা, জেলা আম্প্যায়ার অ্যাসোসিয়েশনের সদস্য আজিম হায়দার ও রায়হান আলী। আজ একই মাঠে সকাল ৯টায় লিগ পর্বের শেষ ম্যাচে দামুড়হুদা প্লাটুনের মুখোমুখি হবে জীবননগর চ্যালেঞ্জার্স।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)