নারীসহ তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড

আপলোড তারিখঃ 2020-03-05 ইং
নারীসহ তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড ছবির ক্যাপশন:
আলডাঙ্গার আলোচিত কৃষক বাবু হত্যা মামলার রায় নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গায় কৃষক বাবুর আলী বাবু হত্যা মামলায় নারীসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহা. রবিউল ইসলাম এ রায় প্রদান করেন। কারাদণ্ডপ্রাপ্তরা হলেন আলমডাঙ্গা উপজেলার গড়চাপড়া গ্রামের পূর্বপাড়ার আমছার আলীর ছেলে ইখতিয়ার আলী (২৭), একই এলাকার রাজীব আলীর স্ত্রী মাহিমা খাতুন (২৩) ও পাঁচকমলাপুর মাঝেরপাড়ার মৃত বিল্লাল হোসেনের ছেলে জুয়েল হোসেন (২৫)। আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৮ এপ্রিল সন্ধ্যায় কৃষক বাবুর আলী গ্রামের একটি চায়ের দোকান থেকে বাড়িতে ফিরছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাঁকে অপহরণ করে গড়চাপড়া গ্রামের একটি মাঠের কুঁড়েঘরে নিয়ে কুপিয়ে হত্যা করে। এদিকে, বাবুর বাড়ি ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন পুলিশে খবর দেয়। পরদিন সকালে ওই কুঁড়েঘর থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। সেদিনই তাঁর স্ত্রী মমতাজ খাতুন বাদী হয়ে আলমডাঙ্গা থানায় একটি হত্যা মামলা করেন। মামলার তদন্ত শেষে পরের বছরের ১০ এপ্রিল পাঁচজনকে আসামি উল্লেখ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন আলমডাঙ্গা থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম। এর পর ১৬ জন সাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ ও নিরীক্ষা শেষে তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত। অপর দুই আসামি কামাল হোসেন ও রশিদুল হককে মামলা থেকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)