দুই চোরাকারবারি আটক, প্রায় ২৩ ভরি সোনা উদ্ধার

আপলোড তারিখঃ 2020-03-04 ইং
দুই চোরাকারবারি আটক, প্রায় ২৩ ভরি সোনা উদ্ধার ছবির ক্যাপশন:
দর্শনা-মুজিবনগর সড়কে নবাগত ওসি মাহবুবুর রহমানের নেতৃত্বে অভিযান দর্শনা অফিস: দর্শনায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে প্রায় ১৪ লাখ টাকা মূল্যের একটি সোনার বারসহ দুই চোরাচালানীকে আটক করেছে পুলিশ। এ সময় আটক ব্যক্তিদের নিকট থেকে একটি এক শ সিসি লাল রঙের প্লাটিনাম মোটরসাইকেল উদ্ধার করা হয়। আটক হওয়া ব্যক্তিরা হলেন দামুড়হুদা উপজেলার দর্শনা থানার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের বুইচিতলা গ্রামের পশ্চিম পাড়ার মফিজ উদ্দিনের ছেলে আলমগীর হোসেন (৩৫) ও একই গ্রামের বাগানপাড়ার ইসমাইল মল্লিকের ছেলে নূর হক মল্লিক (২৭)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে দর্শনা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ফোর্স নিয়ে দর্শনা-মুজিবনগর সড়কের দর্শনা পেরসভার সীমান্ত পিলারের নিকট পাকা রাস্তার ওপর এক চোরাচালানবিরোধী অভিযান পরিচালানা করেন। এ সময় কার্পাসডাঙ্গা থেকে দর্শনা অভিমুখে আসা একটি লাল রঙের ১০০ সিসি মোটরসাইকেলের গতিরোধ করতে গেলে মোটরসাইকেলের আরোহীরা তাঁদের গাড়ি ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আলমগীর হোসেন ও নূর হক মল্লিক নামের দুজনকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি সোনার বার উদ্ধার করে পুলিশ। যার ওজন ২৬৭ গ্রাম অর্থাৎ ২২ ভরি ১৪ আনা ২ রতি। যার আনুমানিক বাজার মূল্য ১৪ লাখ টাকা। গতকালই পুলিশ আটক ব্যক্তিদের বিরুদ্ধে চোরাচালান মামলা করে আদালতে সোপর্দ করেছে। এ বিষয়ে দর্শনা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে দর্শনা থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)