ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি, সাবেক পৌর কমিশনার, প্রবীণ রাজনীতিবিদ ও মহান স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত মুন্সি টিপু সুলতান পান্নার আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার আসরের নামাজের পর জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় চত্বরে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাসির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, অ্যাড. শামসুজ্জোহা, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, দপ্তর সম্পাদক অ্যাড. আবু তালেব বিশ্বাস (স্পেশাল পিপি), বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক অ্যাড. তালিম হোসেন, কোষাধ্যক্ষ আলী রেজা সজল, যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক আরশাদ উদ্দিন আহমেদ চন্দন, ত্রাণবিষয়ক সম্পাদক এ নাসির জোয়ার্দ্দার, শিল্পবিষয়ক সম্পাদক হাবিল হোসেন জোয়ার্দ্দার, প্রচার সম্পাদক ফেরদৌস ওয়ারা সুন্না, উপপ্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাস, কার্যনির্বাহী সদস্য মো. আব্দুল ওহাব, অ্যাড. রফিকুল আলম রাণ্টু, অ্যাড. বেলাল হোসেন (পিপি), স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি সোহরাব হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান গরীব রুহানী মাসুম, মহিলা আওয়ামী লীগের নেত্রী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহাজাদা মিলি, আফরোজা পারভীন, ফরিদা ইয়াসমিন রিনা, শিরিন, শম্পা, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি শাফিয়া সাহাব, পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ বি এম জহুরুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলা উদ্দিন হেলা, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রিপন মণ্ডল, শিল্পকলার সাধারণ সম্পাদক মুন্সি আব্দুল মান্নান, যুবলীগের সাবেক নেতা আব্দুল কাদের, বুলবুল, শামীম আহমেদ সুমন, আব্দুর রশিদ, রাশেদুজ্জামান বাকী, ফিট্টু মুন্সি, জেলা ছাত্রলীগের সহসভাপতি শাহাবুল হোসেন, সোহেল প্রমুখ।
