আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালত এক মাদকসেবীকে এক মাস বিনাশ্রম করাদণ্ড প্রদান করেছেন। গতকাল মঙ্গলবার আলমডাঙ্গার কালিদাশপুর ইউনিয়নের পারকুলা গ্রামের জাকিরের ছেলে ফিরোজ আক্তারকে (৩৫) পাইকপাড়া ফাঁড়ি পুলিশের ইনচার্জ গিয়াস ফোর্সসহ অভিযান চালিয়ে ২ বোতল ফেনসিডিলসহ আটক করেন। আটকের পর থানায় খবর দেওয়া হলে থানার ওসি (তদন্ত) বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলীকে জানালে তিনি ঘটনা স্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক আইনে ফিরোজ আক্তারকে ১ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ফিরোজকে গতকালই চুয়াডাঙ্গা জেলহাজতে প্রেরণ করা হয়।
