মুজিবনগরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতা পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2020-03-04 ইং
মুজিবনগরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতা পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
মুজিবনগর অফিস: মেহেরপুরের মুজিবনগরে ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা করেছে মুজিবনগর উপজেলা প্রশাসন। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় মুজিবনগর উপজেলা প্রশাসনের হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনির সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাশেম, মুজিবনগর উপজেলা কৃষি কর্মকর্তা আনিছুজ্জামান খান, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন, উপজেলা প্রকৌশলী শাহিন আক্তার, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেনসহ স্থানীয় মুক্তিযোদ্ধা, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। এ ছাড়া এনজিও প্রতিনিধি, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিগণও উপস্থিত ছিলেন। সভায় ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালনে করণীয় ও বিভিন্ন অনুষ্ঠান সূচি নিয়ে আলোচনা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)