চুয়াডাঙ্গার জাহানারা বিভাগীয় পর্যায়ে জয়িতা নির্বাচিত

আপলোড তারিখঃ 2020-03-04 ইং
চুয়াডাঙ্গার জাহানারা বিভাগীয় পর্যায়ে জয়িতা নির্বাচিত ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গার অতিপরিচিত মুখ পথশিশুদের ‘মণি মা’ নামে খ্যাত জাহানারা খাতুন টগর খুলনা বিভাগীয় পর্যায়ে চুয়াডাঙ্গা জেলার শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হয়েছেন। গত সোমবার খুলনায় এক অনুষ্ঠানে জাহানারা খাতুনের হাতে জয়িতা সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়। জানা যায়, আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস পালন উপলক্ষে খুলনার মহিলা ও শিশুবিষয়ক অধিদপ্তর এবং মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে খুলনা বিভাগীয় প্রশাসন ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কর্মসূচি আয়োজন করে। এ কর্মসূচিতে চুয়াডাঙ্গা জেলার পক্ষে বিভাগীয় বাছাইয়ে শ্রেষ্ঠ জয়িতা মনোনীত হন জাহানারা খাতুন। এ কর্মসূচির আওতায় সোমবার খুলনার অফিসার্স ক্লাব মিলনায়তনে সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। জয়িতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। খুলনার বিভাগীয় কমিশনার ড. মু. আনোয়ার হোসেন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) সৈয়দ রবিউল আলম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার হোসেন আলী খন্দোকার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. হাবিবুল হক খান এবং খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. ইকবাল হোসেন। অনুষ্ঠানে শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা ক্রেস্ট, সনদ ও পুরস্কারের নগদ অর্থ প্রদান করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)