ঝিনাইদহের নবগঙ্গা নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপলোড তারিখঃ 2020-03-04 ইং
ঝিনাইদহের নবগঙ্গা নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া নবগঙ্গা নদী তীরের অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে শহরের চাকলা পাড়ার মহিষাকুণ্ডু থেকে এ উচ্ছেদ অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। এ সময় অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজাসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের যৌথ উদ্যোগে সকালে মহিষাকুণ্ডু ব্রিজ এলাকা থেকে এ অভিযান শুরু হয়। এ সময় গুড়িয়ে দেওয়া হয় নদী পাড়ের অবৈধ টিন, আধা-পাকা ও দ্বিতল ভবন। এর আগে মহিষাকুণ্ডু ব্রিজ এলাকা পবহাটি ব্রিজ পর্যন্ত ৭৩টি অবৈধ স্থাপনা চিহ্নিত করে নোটিশ দেয় পান্নি উন্নয়ন বোর্ড। স্বেচ্ছায় স্থাপনা সরিয়ে না নেওয়ায় উচ্ছেদ অভিযান শুরু করা হয়। এ সময় জেলা প্রশাসক সরোজ কুমার নাথ জানান, নদীর জরিপ কাজ সম্পন্ন করে সীমানা চিহ্নিতকরণ ও অবৈধ দখলদারদের তালিকা প্রনয়ণ করে তাঁদের অবৈধ স্থাপনা স্বেচ্ছায় সরিয়ে নিতে নোটিশ দেওয়া হয়েছিল। অনেকে স্বেচ্ছায় সরিয়ে নিয়েছেন। যাঁরা স্থাপনা সরাননি সেইগুলো উচ্ছেদ শুরু হয়েছে। উচ্ছেদ শেষ না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে বলেও জানান তিনি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)