আকন্দবাড়ীয়া থেকে মিঠু গাঁজাসহ আটক

আপলোড তারিখঃ 2020-03-03 ইং
আকন্দবাড়ীয়া থেকে মিঠু গাঁজাসহ আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়ীয়ায় মিঠুকে গাঁজাসহ আটক করেছে সদর থানা-পুলিশ। এ সময় মিঠুর সহযোগী একই এলাকার আনু পালিয়ে যায়। গতকাল সোমবার রাতে আকন্দবাড়ীয়া এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। আটক মিঠু (২৪) একই এলাকার আনারুল ইসলামের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) ইকরামুল হুসাইন ফোর্স নিয়ে আকন্দবাড়ীয়া গ্রামের মাঝেরপাড়ায় অভিযান চালিয়ে মিঠুকে আটক করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আনুকে পলাতক দেখিয়ে আটককৃত মিঠুর নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)