ঝিনাইদহে পুলিশের বাধায় বিএনপির মানববন্ধন পণ্ড

আপলোড তারিখঃ 2020-03-03 ইং
ঝিনাইদহে পুলিশের বাধায় বিএনপির মানববন্ধন পণ্ড ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে পুলিশের বাধায় বিএনপির মানববন্ধন কর্মসূচি পণ্ড হয়ে গেছে। গতকাল সোমবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহ শহরের এইচএসএস সড়কস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিদ্যুৎ, পানিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যমূল্যে বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে জেলা বিএনপি। মানববন্ধনে জেলা বিএনপির সদস্যসচিব অ্যাড. এম এ মজিদের বক্তব্য চলাকালে পুলিশ কর্মসূচিতে বাধা দেয় এবং মানববন্ধনের ব্যানার কেড়ে নেয়। ওই সময় কর্মসূচি পালনে অনড় বিএনপি নেতা-কর্মীদের পুলিশ ধাওয়া করলে তাঁরা ছত্রভঙ্গ হয়ে যান। জেলা বিএনপির সদস্যসচিব অ্যাড. এম এ মজিদ অভিযোগ করেন, সাধারণ নাগরিকদের জনদুর্ভোগের বিষয়ে পানি, বিদ্যুৎ, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির কারণে বিএনপি এ কর্মসূচি পালন করছিল। কিন্তু পুলিশ তাঁদের কর্মসূচি পালন করতে দেয়নি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)