ঝিনাইদহ সদর হাসপাতালে ১৯ পদে ডাক্তার নেই!

আপলোড তারিখঃ 2020-03-03 ইং
ঝিনাইদহ সদর হাসপাতালে ১৯ পদে ডাক্তার নেই! ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: চিকিৎসক সংকটের কারণে ঝিনাইদহ সদর হাসপাতালে এখনো জনদুর্ভোগ কমেনি। শত শত রোগীর ঠিকমতো চিকিৎসা হচ্ছে না। অথচ প্রতিদিন রোগীর চাপ বাড়ছে। বহির্বিভাগে প্রতিদিন প্রায় পনের শ রোগী চিকিৎসা নিতে আসছেন। মুজিববর্ষে সব সেক্টরে উন্নত সেবা নিশ্চিত করার জন্য প্রচার-প্রচারণা চালানো হলেও সদর হাসপাতালে চিকিৎসক স্বল্পতা নিরসনে কার্যত কোনো পদক্ষেপ নেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের। তথ্য নিয়ে জানা গেছে, ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসকের ৪০টি পদের মধ্যে এখনো ১৯টি পদ খালি রয়েছে। এর মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পদ রয়েছে ৮টি। স্বাস্থ্য বিভাগের বিশেষ দায়িত্বে থাকা ডা. ইমদাদুল হক জানান, সদর হাসপাতালে সিনিয়র কনসালটেন্টের ৮টি পদ খালি রয়েছে। এর মধ্যে কার্ডিওলজি, সার্জারি, ইএনটিসহ ৮টি পদে কোনো সিনিয়র কনসালটেন্ট নেই। তিনি বলেন, ‘হাসপাতালের সেবার মান ও ফ্রি ওষুধ সরবরাহ সন্তোষজনক হলেও একটা জায়গায় আমরা দুর্বল। সেটা হচ্ছে ১৯টি পদে চিকিৎসক পাচ্ছি না।’ তিনি বলেন, ‘ঝিনাইদহ সদর হাসপাতালকে মডেল হাসপাতাল বানাতে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। সীমিত সম্পদ ও জনবল দিয়ে আমরা রোগীদের সন্তষ্ট করার চেষ্টা চালাচ্ছি।’ এদিকে নতুন ২৫০ শয্যার ভবনটি হস্তান্তর না হওয়ায় রোগীরা মেঝে ও বারান্দায় রাত কাটাচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)