ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে গণহত্যা দিবস, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষে প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. আতাউল গনি’র সভাপতিত্বে প্রস্ততিমূলক সভায় বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল, সিভিল সার্জন ডাক্তার নাসিরউদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক তৌফিকুর রহমান, স্থানীয় সরকার অধিদপ্তরের উপপরিচালক মৃধা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম, ভাষাসৈনিক ইসমাইল হোসেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হালিম প্রমুখ। প্রস্তুতিমূলক সভায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
