চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে সময়ের আলো পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

আপলোড তারিখঃ 2020-03-03 ইং
চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে সময়ের আলো পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন ছবির ক্যাপশন:
ডেস্ক: চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে জাতীয় দৈনিক সময়ের আলো পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। চুয়াডাঙ্গা: জাতীয় দৈনিক সময়ের আলো পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গায় কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দৈনিক সময়ের আলো ও সময় টিভির জেলা প্রতিনিধি মাহফুজ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরা পারভিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শামীম কবির, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন, দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন ও চুয়াডাঙ্গা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি। এছাড়াও উপস্থিত ছিলেন একাত্তর টিভির জেলা প্রতিনিধি এম এ মামুন, ডেইলি অভজারভারের জেলা প্রতিনিধি আবুল হোসেন, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি জামান আখতার, সমকালের জেলা প্রতিনিধি খাইরুল ইসলাম, একুশে টিভির জেলা প্রতিনিধি আতিয়ার রহমান, শেয়ার বিজ পত্রিকার জেলা প্রতিনিধি মফিজ উদ্দিন জোয়ার্দ্দার, জবাবদিহি পত্রিকার জেলা প্রতিনিধি আলমগীর কবির শিপলু, পিবিএ জেলা প্রতিনিধি সনজিত কর্মকার, দৈনিক সময়ের আলোর আলমডাঙ্গা উপজেলা প্রতিনিধি শরিফুল ইসলাম রোকন, সাংবাদিক ইখলাস হোসেন প্রমুখ। মেহেরপুর: গতকাল সোমবার সকাল ১০টায় মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দৈনিক সময়ের আলো পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়। মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক মো. আতাউল গনি। বিশেষ অতিথি ছিলেন জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আনিসুর রহমান, মেহেরপুর প্রেসক্লাব-এর সাধারণ সম্পাদক আলামিন হোসেন, সাবেক সাধারণ সম্পাদক রফিক-উল আলম, গাংনী প্রেসক্লাব-এর সাধারণ সম্পাদক মাহাবুব আলম প্রমুখ। এ ছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত আলোচনা শেষে জেলা প্রশাসক আতাউল গনি ও সময়ের আলোর মেহেরপুর প্রতিনিধি তৌহিদ-উদ দৌলা সবাইকে সঙ্গে নিয়ে কেক কাটেন। ঝিনাইদহ: ঝিনাইদহে দৈনিক সময়ের আলো প্রত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। গতকাল সোমবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে প্রেসক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন স্থান ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে প্রেসক্লাবের মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কালের কণ্ঠের জেলা প্রতিনিধি সাইফুল মাবুদ, প্রেসক্লাবের সহসভাপতি ফয়সাল আহম্মেদ, সহসম্পাদক কে এম সালেহ ও দৈনিক সময়ের আলোর জেলা প্রতিনিধি কাজী আলী আহাম্মেদ লিকু। এ সময় ঝিনাইদহ প্রেসক্লাবের সাংবাদিক ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু। বক্তারা পত্রিকাটির উত্তর উত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)