দামুড়হুদায় পাটকাঠির গাদায় আগুন, লক্ষাধিক টাকার ক্ষতি

আপলোড তারিখঃ 2020-03-02 ইং
দামুড়হুদায় পাটকাঠির গাদায় আগুন, লক্ষাধিক টাকার ক্ষতি ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদার সুবুলপুরে একটি পাটকাঠির গাদায় আগুন লেগে লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে। গতকাল রোববার দুপুরে এ আগুন লাগে। পরে দর্শনা ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। পাটকাঠি গাদার মালিক দামুড়হুদা উপজেলার সুবুল গ্রামের মৃত আত্তাব মন্ডলের ছেলে ওসমান গণি বলেন, ‘দুপুর ২টার দিকে ব্রিজের নিচে থাকা আমার পাটকাঠির গাদায় কে বা কারা আগুন ধরিয়ে দেয়। পরে আমরা আগুন নেভাতে ব্যর্থ হয়ে দর্শনা ফায়ার সার্ভিসকে খবর দিই। তাদের একটি টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনে।’ এ আগুনের ঘটনায় আমার লক্ষাধিক টাকার পাটকাঠি পুড়ে গেছে বলেও জানান ওসমান গণি। দর্শনা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স-এর ইনচার্জ আনোয়ার হেসেন জানান, ‘আমরা দুপুর ২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনি।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)