সন্তোষপুরে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে আহত ১

আপলোড তারিখঃ 2020-03-02 ইং
সন্তোষপুরে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে আহত ১ ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর সড়কের সন্তোষপুর মোড়ে সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে একজন আহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় এই দুর্ঘটনা ঘটে। জানা যায়, জীবননগর পৌর এলাকার বাসিন্দা সুমন ঘোষ (৩৫) ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত। গতকাল সন্ধ্যায় কোম্পানীর কাজ শেষে সুমন জীবননগর ফেরার পথে সন্তোষপুর মোড় নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী সুমন ঘোষ রাস্তায় ছিটকে পড়ে মারাত্মক আহত হন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ সময় কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসাশেষে তাকে যশোর আড়াই শ বেড জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)