আলমডাঙ্গার পাইকপাড়ায় অবৈধ দখলদারদের উচ্ছেদ

আপলোড তারিখঃ 2020-03-02 ইং
আলমডাঙ্গার পাইকপাড়ায় অবৈধ দখলদারদের উচ্ছেদ ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা কালিদসপুর ইউনিয়নের পাইকপাড়া মুচিপাড়ার মোড়ের সরকারি জায়গা থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টার দিকে এ উচ্ছেদ অভিযান চালানো হয়। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলীর উপস্থিতিতে ড্রেজার মেশিন নিয়ে পাইকপাড়া মুচিপাড়ার মোড়ের সরকারি জায়গায় পাঁচজন দখলদারকে উচ্ছেদ করা হয়। ওই পাঁচজন দীর্ঘ দিন ধরে সরকারি জায়গা দখল করে দোকান তৈরি করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। বর্তমানে সরকার অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে। তারই অংশ হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযান চালিয়ে সরকারি দখলকৃত জায়গা থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে জায়গা সরকারের অধীনে নেওয়ার নির্দেশ দেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)