দিল্লিতে মুসলমানদের ওপর নির্যাতনের প্রতিবাদে সরোজগঞ্জে বিক্ষোভ

আপলোড তারিখঃ 2020-03-02 ইং
দিল্লিতে মুসলমানদের ওপর নির্যাতনের প্রতিবাদে সরোজগঞ্জে বিক্ষোভ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, সরোজগঞ্জ: ভারতের দিল্লিতে মুসলমানদের ওপর নির্যাতন ও হত্যাকাণ্ড বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার আসরের নামাজের পর চুয়াডাঙ্গার সরোজগঞ্জে এ বিক্ষোভ সমাবেশ করে ওলামা পরিষদ। সমাবেশে বক্তারা ভারতের দিল্লিতে মুসলমানদের ওপর নির্যাতন, হত্যা ও মসজিদে আগুন দেওয়া বন্ধ করার দাবি জানিয়ে বলেন, যদি মুসলমানদের ওপর নির্যাতন বন্ধ করা না হয়, তবে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষিকী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশে আসতে দেওয়া হবে না। মুসলমানদের ওপর এই অমানুষিক অত্যাচার সহ্য করা হবে না। মোদি যেন বাংলাদেশে আসতে না পারেন, এজন্য সমাবেশ থেকে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানান ওলামা পরিষদসহ সরোজগঞ্জবাসী। সমাবেশ শেষে নরেন্দ্র মোদির কুশপুত্তলিকাসহ একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেন সরোজগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রফ, হাজি ছব্দুল মিয়া, খবিরউদ্দীন প্রমুখ। বিক্ষোভ সমাবেশে পুলিশ সদস্য মোতায়ন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)