রাজনগর ও মোমিনপুর মাঠ থেকে তিনটি সেচ পাম্প চুরি

আপলোড তারিখঃ 2020-03-01 ইং
রাজনগর ও মোমিনপুর মাঠ থেকে তিনটি সেচ পাম্প চুরি ছবির ক্যাপশন:
প্রতিবেদক, বারাদী: মেহেরপুর সদরের পিরোজপুর ইউনিয়নের মোমিনপুর গ্রামের একই মাঠ থেকে দুটি ও রাজনগর মাঠ থেকে একটি একটি সেচ পাম্প (মোটর) চুরি হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে মোমিনপুর গ্রামের বৌলাতলা মাঠ থেকে এসব সেচ পাম্প চুরি হয়। ওই গ্রামের কৃষক নাসির উদ্দীন, মান্নান কাজী ও রাজনগর গ্রামের মিয়ারুলের সেচ পাম্প চুরি হয়েছে। নাসির উদ্দীন জানান, শুক্রবার রাত ১০টা পর্যন্ত মাঠের ২টি পাম্প দিয়ে সেচ কাজ চালানোর পর বাড়ি আসেন তিনি। শনিবার সকালে মাঠে গিয়ে দেখেন তাঁরসহ আশপাশে থাকা আরও একজনের সেচ পাম্প চুরি হয়ে গেছে। এর আগে এই মাঠ থেকে আরও দুটি ট্রান্সমিটার চুরি হয়েছিল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)