অসাম্প্রদায়িক চেতনার দেশে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

আপলোড তারিখঃ 2020-03-01 ইং
অসাম্প্রদায়িক চেতনার দেশে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: দর্শনা থানার উদ্বোধনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন যুব মহিলা লীগ নেত্রী পাপিয়ার অনৈতিক কর্মকাণ্ডে দল বিব্রত বলে উল্লেখ করে বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে দলের আগাছা পরিষ্কার অভিযান শুরু হয়েছে। কেউ এর বাইরে যেতে পারবে না। তিনি আরও বলেন, শুধু পাপিয়া নয়, তাদের সব গডফাদার ও গডমাদারকে আইনের আওতায় আনা হবে। কোনোভাবেই এসব কর্মকাণ্ড করতে দেওয়া যাবে না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী সাগর-রুনী হত্যাকাণ্ড নিয়ে বলেন, দীর্ঘ ২৫ বছর পর চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুরহস্য উন্মোচিত হয়েছে। এ ক্ষেত্রে পিবিআই সফলতার পরিচয় দিয়েছে। খুব দ্রুতই সাগর-রুনী হত্যাকাণ্ডের জট খুলে এর মূল রহস্য উদ্ঘাটন করা হবে। মুজিববর্ষে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ নিয়ে বাম সংগঠনগুলোর আপত্তি ও হেফাজতের প্রতিহতের ঘোষণার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অসাম্প্রদায়িক চেতনার দেশে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই। বিষয়টি নিয়ে ইতিমধ্যে সেতুমন্ত্রী ও আমাদের সাধারণ সম্পাদক দলের অবস্থান পরিষ্কার করেছেন।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)