মুজিববর্ষে কোনো বাল্যবিবাহ দেওয়া যাবে না

আপলোড তারিখঃ 2020-03-01 ইং
মুজিববর্ষে কোনো বাল্যবিবাহ দেওয়া যাবে না ছবির ক্যাপশন:
আইলহাঁসে ‘পরিচ্ছন্ন গ্রাম পরিচ্ছন্ন শহর’ কার্যক্রম বাস্তবায়নে অবহিতকরণ সভা ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘পরিচ্ছন্ন গ্রাম পরিচ্ছন্ন শহর’ কার্যক্রম বাস্তবায়নে আলমডাঙ্গার আইলহাঁস ইউনিয়ন পরিষদের আয়োজনে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে আইলহাঁস ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। আইলহাঁস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাড. আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আয়ুব হোসেন। প্রধান অতিথির বক্তব্যে আয়ুব হোসেন বলেন, ‘আমরা খুবই অভিভূত, জাতির পিতার জন্মশতবর্ষ পালন করতে যাচ্ছি। তাই এ বছরে আমাদের গ্রাম ও শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।’ বিশেষ অতিথির বক্তব্যে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন আলী বলেন, মুজিববর্ষে সমাজে কোনো বাল্যবিবাহ দেওয়া যাবে না। গোপনেও যদি কোনো অল্প বয়সের ছেলে-মেয়ের বিবাহ দেওয়া হয়, তাহলে ২-৩ মাস পরে খবর পেলেও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় তিনি মুজিববর্ষ উপলক্ষে অনুষ্ঠানে উপস্থিত স্কুলের শিক্ষক ও অভিভাবকদের তাঁদের সন্তানদের বাল্যবিবাহ না দেওয়ায় শপথ করান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খন্দকার সালমুন আহম্মেদ ডন, অবসরপ্রাপ্ত প্রফেসর সাহাবুল হক, হারদী হাসপাতালের মেডিকেল অফিসার নাজমুল হুসাইন ও আইলহাঁস ইউনিয়ন পরিষদের সচিব হাফিজুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘোলদাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, ঘোলদাড়ি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ, আইলহাঁস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাইজেল হোসেন, হাড়োয়াকান্দি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফ রাজা, আইলহাঁস ইউনিয়ন পরিষদের সদস্য বেল্টু, টিটন, ওল্টু, আজিজ আহমেদ সুজন, তারা চাদ, সাইফুল, বখতিয়ার, আবু হানেফ, আইনুদ্দিন, নারী সদস্য ফরিদা পারভিন, সাগরিকা পারভিন, উম্মে সালমা প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. হাফিজুর রহমান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)