গাংনীতে ১২ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2020-03-01 ইং
গাংনীতে ১২ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ছবির ক্যাপশন:
গাংনী অফিস: ডাকাতি মামলায় ১২ বছর সাজাপ্রাপ্ত আসামি মাসুদ রানাকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। মেহেরপুরের গাংনী থানা পুলিশের একটি দল গতকাল শনিবার ভোরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোসেনাবাদ গ্রাম থেকে তাকে গ্রেফতার করে। মাসুদ রানা গাংনী উপজেলার লক্ষী নারায়ণপুর ধলা গ্রামের মারফত মন্ডলের ছেলে। গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান বলেন, ২০০৯ সালে লক্ষী নারায়ণপুর ধলা গ্রামে একটি ডাকাতির ঘটনায় মাসুদ রানার নামে মামলা দায়ের করা হয়। মামলার পর থেকেই সে আত্মগোপন করে। বিজ্ঞ আদালতে ২০১৮ সালে ওই মামলায় রায় হয়। আদালত তাকে দোষী সাব্যস্ত করে ১২ বছর সশ্রম কারাদণ্ডাদেশসহ গ্রেপ্তারের নির্দেশ দেন। আসামি মাসুদ রানাকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)