স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে একান্ত সাক্ষাৎ করলেন প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী

আপলোড তারিখঃ 2020-03-01 ইং
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে একান্ত সাক্ষাৎ করলেন প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী ছবির ক্যাপশন:
দেশবরেণ্য চিকিৎসক, বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ও চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও পরিবার কল্যাণবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী গতকাল শনিবার দুপুরে দর্শনা কেরু এন্ড কোম্পানির অতিথি ভবনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে একান্তে সাক্ষাত করেন। এ সময় প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করাসহ গুরুত্বপূর্ণ নানা বিষয়ে আলোচনা করেন। এর আগে যশোর বিমান বন্দরে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়ি বহরে যোগ করে দর্শনায় কেরু এন্ড কোম্পানির অতিথি ভবনে আসেন প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী। এ সময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগর টগর, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপুসহ জেলা আওয়ামী লীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব লীগসহ বিভিন্ন অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরে দর্শনা থানার উদ্বোধন ও থানার উদ্বোধন উপলক্ষে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মহাসমাবেশে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী। -(বিজ্ঞপ্তি)

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)