দামুড়হুদায় হেরোইনসহ সাইফুল আটক

আপলোড তারিখঃ 2020-02-29 ইং
দামুড়হুদায় হেরোইনসহ সাইফুল আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদার চারুলিয়া ফাঁড়ির পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৫ গ্রাম হেরোইনসহ সাইফুল ইসলাম (২৫) নামের এক যুবক আটক করেছে। আটক সাইফুল ইসলাম মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামের আব্দুস সালামের ছেলে। গতকাল শুক্রবার বেলা তিনটার দিকে পুকুরের নিকট থেকে তাঁকে আটক করা হয়। পুলিশ জানায়, দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেকের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে চারুলিয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন ফোর্স নিয়ে মেহেরপুর জেলার মুজিবনগর থানার কোমরপুর গ্রামের আব্দুস সালামের ছেলে সাইফুল ইসলামকে সদর পুকুর এলাকা থেকে আটক করেন। পরে তাঁর দেহ তল্লাশি করে ২৫ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। আটক সাইফুলের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। আজ শনিবার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)