থানায় মামলা, অপহরণকারীর চাচা গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2020-02-29 ইং
থানায় মামলা, অপহরণকারীর চাচা গ্রেপ্তার ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা মাথাভাঙ্গা ব্রিজ থেকে কলেজছাত্রীকে অপহরণের অভিযোগ নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গা উপজেলার পাঁচকমলাপুরে সাবিকুন নাহার রিমি (১৬) এক কলেজছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে একই এলাকার পারভেজের বিরুদ্ধে। এ ঘটনায় পারভেজসহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা করেছেন ওই কলেজছাত্রীর চাচা জাহাঙ্গীর আলম। গত বুধবার সন্ধ্যার দিকে চুয়াডাঙ্গা মাথাভাঙ্গা ব্রিজ থেকে রিমিকে জোরপূর্বক অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করেন জাহাঙ্গীর আলম। এ ঘটনায় অপহরণ মামলায় প্রধান আসামি পারভেজের মাকে আটকের পর তাঁকে ছেড়ে দিয়ে চাচা শরিফকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার জুমার নামাজের পর পাঁচকমলাপুর থেকে তাঁকে গ্রেপ্তার করে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ। অভিযোগ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গার দৌলাতদিয়াড় দক্ষিণ পাড়ায় নানার বাড়ি থেকে প্রাইভেট পড়ে বাড়িতে ফেরার পথে সন্ধ্যা ছয়টার দিকে চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ও পাঁচকমলাপুর গ্রামের আহাদ বিশ্বাসের মেয়ে রিমিকে মাথাখাঙ্গা ব্রিজের ওপর থেকে অপহরণ করে পাঁচকমলাপুরের হারুন অর রশিদের ছেলে পারভেজ আলী ও তার এক সহযোগী। এ ঘটনায় অপহরণের শিকার ওই মেয়েটির চাচা জাহাঙ্গীর আলম বাদী হয়ে অপহরণকারী পারভেজসহ তার পিত-মাতা, চাচাদের নাম উল্লেখসহ মোট সাতজনকে আসামি করে চুয়াডাঙ্গা সদর থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি আরও উল্লেখ করেন, তাঁর ভাতিজির কলেজে যাওয়া-আসার পথে অভিযুক্ত পারভেজ উত্যক্ত করাসহ প্রেমের প্রস্তাব দেয়। এছাড়াও বিয়ের জন্য ফুঁসলায়। এ ঘটনায় অভিযোগ পাওয়ার পর থেকে অপহৃত মেয়েটিকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে সদর থানার পুলিশ। একপর্যায়ে অভিযুক্ত অপহরণকারী পারভেজের মা এজাহারনামীয় আসামি পারভিনা খাতুনকে আটক করে সদর থানার পুলিশ। তাতেও উদ্ধার হয়নি অপহৃত মেয়েটি। তবে এ ঘটনায় পারভিনা খাতুনের সংশ্লিষ্টতা না পেলে পারভিনাকে ছেড়ে দিয়ে অপহরণকারী পারভেজের চাচা একই এলাকার শরিফকে গতকাল শুক্রবার জুমার নামাজের পর গ্রেপ্তার করে সদর থানার পুলিশ। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত অপহৃত মেয়েটিকে উদ্ধার করতে পারেনি পুলিশ। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, মাথাভাঙ্গা ব্রিজের কাছ থেকে এক কলেজছাত্রীকে অপহরণের অভিযোগে ওই কলেজছাত্রীর চাচা একটি অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত পারভেজের মা পারভিনা খাতুনকে আটক করে পুলিশ। এ ঘটনায় পারভিনার সংশ্লিষ্টতা না পাওয়ায় তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে অভিযুক্ত শরিফকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে, অভিযুক্ত পারভেজের আত্মীয়-স্বজনদে দাবি, পারভেজ চুয়াডাঙ্গা সরকারি কলেজের ছাত্র। মেয়েটির সঙ্গে পারভেজের দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ক রয়েছে। এর আগেও ওই মেয়েটি বিয়ের দাবিতে পারভেজের বাড়িতে চলে এসেছিল। সে সময় মেয়েটিকে তার অভিভাবকদের কাছে ফিরিয়ে দেয় পারভেজের পরিবার। তাঁদের দাবি এটা অপহরণ না, প্রেমের সম্পর্কের কারণে তারা অজানার উদ্দেশ্যে পাড়ি দিয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)